একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ শিক্ষামূলক পোস্ট




#একটি_মহামূল্যবান_গুরুত্বপূর্ণ_ও_শিক্ষামুলক_পোস্ট

🌿🌿🌿এক ব্যক্তি মাটির শ্রীবিগ্রহ তৈরি করে জীবিকা নির্বাহ করত।সে প্রতিদিন একটি গাধার পিঠে চাপিয়ে সেগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যেত।বাজারে যাওয়ার পথে গ্রামের লোকজন গাধার পিঠে থাকা শ্রীবিগ্রহকে প্রনাম নিবেদন করত ।আর গাধাটি ভাবত এতদিনে এই মানুষগুলোর সুবুদ্ধি হয়েছে, আমাকে চিনতে পেরেছে, তাই আমাকে প্রনাম করছে।এই ভেবে সে ও মাথা নিচু করে প্রনাম গ্রহন করত।একদিন বৃষ্টি হওয়ায় লোকটি বিগ্রহ যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য কাপড় দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছিল।বিগ্রহ যেহেতু দেখা যাচ্ছিল না তাই সেদিন আর কেউ প্রনাম করে নি। এটা দেখে গাধাটির অনেক রাগ হয়।🌿🌿

👉👉এখানে নীতিশিক্ষাঃ হচ্ছে,আমরা গুরু,কৃষ্ণ এবং প্রভুপাদকে ধারন করে আছি বলে সবাই আমাদের সম্মান করে, অনেক উচ্চ মানের মর্যাদায় দেখে। এই সম্মান আমাদের নিজেদের জন্য নয়।
কিন্তু আমরা যখনি ভাবতে শুরু করি যে আমি ইসকন এ এসে এই করেছি ,সেই করেছি,এতজনকে ভক্ত করেছি ইত্যাদি অহংকার করি, তখনই আমরা গুরু, কৃষ্ণ ,বৈষ্ণবদের থেকে দূরে সরে যাই।আর আমাদের অবস্থা তখন ঐ গাধার মতোই হয়।আর তখনই আমরা রাগ দেখাই কেন আমাকে সম্মান করা হচ্ছে না?গুরুদেব এবং প্রভুপাদকে ত্যাগ করার সাথে সাথেই সবকিছু শেষ হয়ে যায়।"🤷‍♀️ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে 🙏

0 Comments