প্রশ্নঃ হরিনাম জপ করিলে কি সব রোগই দূর হয় ?
উত্তরঃ নিশ্চয়ই।
শ্রীবৃহন্নারদীয় পুরাণে বর্ণিত আছে—
অচ্যুতানন্দ-গােবিন্দ-নামোচ্চারণভাষিতাঃ।
নশ্যন্তি সকলা রোগাঃ সত্যং সত্যং বদাম্যহম্॥
"আমি সত্য সত্য বলিতেছি, "হে অচ্যুত ! হে আনন্দ ! হে গােবিন্দ ! ইত্যাদি নামােচ্চারণে রোগসমূহ ভীত হইয়া পলায়ন করে।"
শ্রীপরাশর-সংহিতায় শ্রীকৃষ্ণপুত্র শাম্বের প্রতি ব্যাসদেবের উক্তিতে বর্ণিত আছে—
ন শাম্ব ব্যাধিজং দুঃখং হেয়ং নানৌষধৈরপি।
হরিনামমৌষধং পীত্বা ব্যাধিস্ত্যাজ্যো ন সংশয়ঃ॥
টীকাঃ হেয়ং ত্যাজ্যং ন ভবতীত্যর্থঃ॥
"হে শাম্ব ! ঔষধ প্রয়োগেও যখন ব্যাধি জনিত দুঃখ বিদূরিত হয় না, তখন উহা দ্বারা রোগের প্রতিকার চেষ্টা কর্ত্তব্য নহে। এই প্রকার অবস্থায় শ্রীহরিনামরূপ ঔষধ পান করিয়াই যে রােগদূর করা উচিত, এই বিষয়ে আর সন্দেহ নাই।"
শ্রীস্কন্দপুরাণে বলা হয়েছে—
আধয়াে ব্যাধয়াে যস্য স্মরণান্নামকীর্তনাৎ।
তদৈব বিলয়ং যান্তি তমনন্তং নমাম্যহম্॥
"যাঁহার স্মরণ ও নামকীর্ত্তন করিলে আদি-ব্যাধি-সকল তৎক্ষনাৎ বিনষ্ট হয়, সেই অনন্তদেবকে নমস্কার করি।"
অগ্নিপুরাণে বলা হয়েছে—
মহাব্যাধিযমাচ্ছন্নো রাজবাধােপপীড়িতঃ।
নারায়ণেতি সংকীৰ্ত্তৈ নিরাতঙ্কো ভবেন্নরঃ॥
"মহাব্যাধিসমাচ্ছন্ন ও রাজার দ্বারা উৎপীড়িত মানব 'নারায়ণ' এই নাম-সঙ্কীর্ত্তন করিয়া নিরাতঙ্ক হয়।"
গৌরপার্ষদ শ্রীজগদানন্দ পণ্ডিত
শ্রীপ্রেমবিবৰ্ত্ত গ্রন্থে (২০/৪৪-৪৬) বলেছেন—
নামে সৰ্ব্বব্যাধিধ্বংস সৰ্ব্বশাস্ত্রে গায়।
ওগাে স্থানেশ্বরী ভক্ত বলিহে তােমায়॥
সত্য সত্য বলি, লহ বিশ্বাস করিয়া।
'অচ্যুতানন্দ' 'গােবিন্দ' এই নাম উচ্চারিয়া॥
কাঁদিয়া কাঁদিয়া ডাক শ্রীমধুসূদনে।
সৰ্ব্বরোগ নাশ করে শ্রীনামকীর্ত্তনে॥

0 Comments